×

রাজধানী

বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম

বিএনপি কর্মীকে গুলি: ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেল ও বাপ্পা ওরফে শাকিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।

সোমবার (১০ আগস্ট) ঢাকার সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাকিব খান।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন— হামিদুর ওরফে মাখন, পারভেজ ও রাব্বি।

আরও পড়ুন: ‘মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না’

মঙ্গলবার ডিবির উপ-কমিশনার রাকিব খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি ভক্সওয়াগন গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

রাকিব খান বলেন, ঘটনার পর অভিযুক্তরা কেউই ঢাকার ভেতরে অবস্থান করেনি। গাজীপুরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আমিনবাজার, সাভার ও কুষ্টিয়া থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত শুক্রবার আলমগীরকে গুলি করার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে ঢাকার বাইরে চলে যায়। পরে তারা বিভিন্ন রিসোর্টে অবস্থান করে সময় কাটাচ্ছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

গত শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে পল্লবীতে একটি প্রাইভেটকার থেকে নেমে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আলমগীরের পাশাপাশি জোৎস্না নামের এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন।

আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে জোৎস্না কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

গোল-উৎসবে মেতে বুরকিনা ফাসোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App