×

ফুটবল

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড গড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে উঠেছে এই পুরস্কার। নারী বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।

কেইনের এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ব্যালন ডি’অর জিতলেন কোনো ইংলিশ ফুটবলার। এর আগে ২০০১ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাইকেল ওয়েন এই পুরস্কার জিতেছিলেন।

পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। আজকের রাতটি আমার জন্য শুভ হয়ে এসেছে। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল মাদ্রিদ

এবারের পুরস্কারের জন্য খেলোয়াড় নির্বাচন করা কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বমানের ফুটবলারদের অভিনন্দন জানিয়ে কেইন বলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অনেক কিছু অর্জন করা সম্ভব, এই পুরস্কার তারই প্রমাণ।


২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ব্যক্তিগত নৈপুণ্যে ধারাবাহিকতা দেখিয়ে আসছেন কেইন। তবে ২০২৫-২৬ মৌসুমে তাঁর পারফরম্যান্স পৌঁছায় অনন্য উচ্চতায়। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন ইংল্যান্ডের এই অধিনায়ক। তাঁর গোলবন্যায় ভর করে জার্মান ক্লাবটি জেতে ঘরোয়া লিগ ও কাপের শিরোপা।

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপের অন্যতম সেরা গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন কেইন। ক্লাব ফুটবলের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের হয়েও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

বিশ্বকাপে দীর্ঘদিনের শিরোপাখরা কাটানোর স্বপ্ন দেখা ইংল্যান্ডের অন্যতম প্রধান ভরসা এখন এই অভিজ্ঞ স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁর ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই ব্যালন ডি’অর জয়কে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৩ নম্বর সংকেত

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে’

‘বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে’

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App