×

রাজধানী

ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও হকারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।

এসময় পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

আরও পড়ুন: অক্টোবর-নভেম্বরে এলএনজি আমদানিতে ঘাটতি হবে না: পেট্রোবাংলা

এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ চলাকালে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও ভেকু (উচ্ছেদকারী যান) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হকারদের ছত্রভঙ্গ করার পর পুলিশ, এসআরবি ও প্রশাসনের কঠোর পাহারায় হোপ মার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পুরো মিরপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

শেখ হাসিনা ইস্যুতে ঢাকা–দিল্লি–ওয়াশিংটন: নেপথ্যে কি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ?

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App