×

রাজধানী

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার ছবি অঙ্কন করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু হয়েছে। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ ক্যাম্পেইনের মাধ্যমে নগরবাসীর অংশগ্রহণে পিলারগুলোতে নতুন করে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকা হবে।

শুক্রবার (৯ অক্টোবর) এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম।

ডিএনসিসি জানিয়েছে, ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ ক্যাম্পেইনে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য রং, ব্রাশসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে সিটি করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য তিনি ৭২ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিলেন। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাদের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: কাফনের কাপড় ও 'জয় বাংলা' চিরকুট দিয়ে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় যারা আত্মত্যাগ করেছেন এবং সহযোগিতা করেছেন, তাদের অবদান মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখতে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও মেট্রোরেলের পিলারে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের পেছনে তার অবদান রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক জানান, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হবে।

তিনি বলেন, এ উদ্যোগ নিয়ে তারা রাজনীতি করতে চান না। বরং ইতিহাসের পাতায় যাদের যতটুকু অবদান রয়েছে, তা তুলে ধরতেই গ্রাফিতি আঁকা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

ডিএনসিসি প্রশাসক ‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App