×

রাজধানী

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি বাসে আগুন এবং বনানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের গার্ডরুমের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গার্ডরুমের কাচ ভেঙে যায়। খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ আলামত হিসেবে সংগ্রহ করে।

এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেটি নিষ্ক্রিয় করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App