×

জাতীয়

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

ফাইল ছবি

শ্রমিক অসন্তোষ কাটিয়ে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুর। শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ থাকা অনেক কারখানা আজ (রোববার) খুলেছে। সকাল থেকেই শ্রমিকেরা দলে দলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। তবে কাজ বন্ধ রেখে আন্দোলন, ভাঙচুর কিংবা দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করতে চান না তারা। নিয়মিত কাজ করার পাশাপাশি নিজেদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে চান।

আসমা আক্তার নামে এক শ্রমিক বলেন, গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চলছে। আমরা অনেকেই আতঙ্কিত ছিলাম। আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আমরা ভাঙচুর আর সড়ক অবরোধ চাই না। নিয়মিত কাজ করতে চাই। সরকার যেহেতু বেতন বাড়ানোর কথা বলেছে, আমরা তাতে আশাবাদী।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। আমরা শ্রমিকদের সঙ্গেও কথা বলেছি, তারা কাজে ফিরে আনন্দিত। তারপরও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

সূত্র: এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালাল আসামি, তারপর যা হলো

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

পোল্যান্ডে গুলিতে নিহত ৬, পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App