×

আবহাওয়া

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

ফাইল ছবি

দেশের দুই বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App