×

রাজধানী

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন

ছবি : সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৫০, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১০৩, গুলশানে ৪৮, উত্তরায় ৫৩ এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।

অভিযানকালে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন।

এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন

ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

আ.লীগের সঙ্গে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

আ.লীগের সঙ্গে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App