×

জামায়াত

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাঁর এ সফর চলবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়া সফরেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মী।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের সঙ্গে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

আ.লীগের সঙ্গে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব শুরু, ঝুঁকিতে যেসব এলাকা

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, ধরা পড়ল যেভাবে

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, ধরা পড়ল যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App