×

চট্টগ্রাম

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি পাচারের চেষ্টা, আটক ৪

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি পাচারের চেষ্টা, আটক ৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানি তেল পাচারকালে ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো. মিলন (২২), একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. রিয়াজ ২০), মো. কামরুলের ছেলে মো.স্বপন (২২), মো. সাব্বিরের ছেলে মো.ফয়েল (১৯)।  

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযান চলাকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৪ জনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধ ও দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App