×

চট্টগ্রাম

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : ভোরের কাগজ

চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন হৃদয় (২৮) নামে এক থ্রেশার মেশিনচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের তেলেঙ্গা দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় একই এলাকার মৃত নুরুল আবছারের ছেলে।

স্থানীয় বাসিন্দা রণি নাথ জানান, বুধবার দুপুরে দিঘী থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করতে যান হৃদয়। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে দিঘীতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, হৃদয় ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত থ্রেশার মেশিন পরিচালনা করতেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হৃদয়কে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ স্বজনরা নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App