×

চট্টগ্রাম

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ২০ দিন পেরিয়ে যাওয়ার পর তার মৃত্যুর খবরটি দেশে থাকা পরিবারের কাছে পৌঁছায়।

নিহত ফরিদ ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষা আর খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এক ফোন কলের মাধ্যমে পরিবার জানতে পারে, ওই দিনই রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

শোকাহত বাবা আবু তালেব সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তার ছেলে সৌদি আরবে একটি কপিহাউজে কাজ করতেন এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই বিদেশে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, ‘পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App