×

চট্টগ্রাম

জৈন্তাপুরে বিজিবির ‘আলোর পথে’ শীর্ষক জনসচেতনতা সভা

Icon

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

জৈন্তাপুরে বিজিবির ‘আলোর পথে’ শীর্ষক জনসচেতনতা সভা

ছবি: জৈন্তাপুরে বিজিবির জনসচেতনতা সভা

সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে সিলেটের জৈন্তাপুরে ‘আলোর পথে’ শীর্ষক জনসচেতনতা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি করেছে বিজিবি। আজ রোববার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসির সভাপতিত্বে এবং সহকারী পরিচালক হুমায়ন করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি।

বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ ভৌগোলিক প্রতিবন্ধকতা ও শিক্ষার অভাবে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। এই সুযোগে কিছু অসাধু চক্র সহজ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে মাদক পাচার, পণ্য চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে।

বিজিবি কর্মকর্তারা জানান, এসব অবৈধ কর্মকাণ্ড ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করাও জরুরি। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবি সদস্যদের প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকা ও সশস্ত্র চোরাকারবারীদের ঝুঁকির মুখে কাজ করতে হয়। তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

একই সঙ্গে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সীমান্ত পিলারও ঝুঁকির মুখে পড়ে বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সিলেট) পদ্মসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App