×

চট্টগ্রাম

গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০১ পিএম

গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তরপাড়া এলাকার বাসিন্দা তারু মিয়ার ছেলে শাহ আলম (২১) ও শুক্কুর আলী (১৯)।

পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একাধিকবার গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে তারা আবারও একই কার্যক্রমে যুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ এ ক্ষেত্রে কোনো ছাড় নেই।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App