×

চট্টগ্রাম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত মাঝি

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:২৬ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত মাঝি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় নূর কামাল ওরফে জোস কামাল নামে এক হেড মাঝি নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর কামাল ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি ছিলেন। তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগের দিন (৫ মে) সন্ধ্যায় আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও)-এর প্রধান হালিমকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআর ও ইউসিপিআরের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App