×

চট্টগ্রাম

৪ সন্তানের মাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বেয়াই গ্রেপ্তার

Icon

ফটিকছড়ি( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:১৩ পিএম

৪ সন্তানের মাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বেয়াই গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে লাকি আক্তার (৩৮) নামে চার সন্তানের এক জননীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বেয়াই নুর ছাপাকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

শনিবার (৯ মে ) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালাপানি এলাকার একটি বিল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার লাকি আক্তার তার ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কালাপানি এলাকার একটি নির্জন বিলে তাকে একা পেয়ে বেয়াই নুর ছাপা তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে সে লাকি আক্তারকে গলাটিপে হত্যা করে মরদেহ বিলের মধ্যে ফেলে রেখে যায়।

ঘটনার পর থেকে নিহতের পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা নুর ছাপাকে জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয় সমাজপতি মোহাম্মদ ইউনুস জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর ছাপা লাকি আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্থানীয়দের কাছে স্বীকার করেন। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।

নিহতের পিতা আবুল বশর শোকে ভেঙে পড়ে বলেন, ‘আমার মেয়েকে বেয়াই নুর ছাপা ধর্ষণ করে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে এই পৈশাচিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সন্দেহভাজন হিসেবে বেয়াই নুর ছাপাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো কাঞ্চননগর এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App