×

চট্টগ্রাম

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:২৫ পিএম

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর-এ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) দুপুরে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাদের গ্রহণ করে টেকনাফের জেটিঘাটে আনা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ শিকার করতে গিয়ে অসতর্কতাবশত মিয়ানমার জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে তাদের দেশটির অভ্যন্তরের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়।

আটক জেলেদের উদ্ধারে বিজিবির কক্সবাজার রিজিয়ন মানবিক দিক বিবেচনায় নিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ আলোচনা ও সমন্বয়ের পর অবশেষে তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। মানবিক সংকট নিরসনে পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলে এই উদ্ধার অভিযান সফল হয়েছে।

তিনি আরও জানান, ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এখনো যারা আটক রয়েছেন, তাদের দ্রুত নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App