২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ২৭ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ৬ জন।
অভিযানকালে পুলিশ দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ডিএমপি জানায়, রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
