×

ঢালিউড

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফের বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার ব্যক্তিগত আক্রমণ ও পাল্টাপাল্টি কটাক্ষে গড়িয়েছে।

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন পরীমনি। এক পোস্টে অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর বক্তব্য ও অবস্থান নিয়ে নানা মন্তব্য করেন।

এরপরই পরীমনির কটাক্ষের জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি একটি পোস্টে লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনিকে সিনেমার হিসাব টেনে জবাব অপুর

পরীমনির এসব মন্তব্যের জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, পাঁচটা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন অপু। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন তাঁদের ব্যক্তিগত অবস্থান ও চলচ্চিত্রে কাজের হিসাব নিয়েও ছড়িয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে নিয়ে যা বললেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী

স্বামীকে নিয়ে যা বললেন এসপি জাহাঙ্গীরের স্ত্রী

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

‘২০ সিনেমাই ফ্লপ’, পরীমনিকে অপু

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

মাঠে নেই জামায়াত-এনসিপি

মাঠে নেই জামায়াত-এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App