×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বজ্রপাতে ফাহাদ মিয়া নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিনাউটি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ মিয়া (১৫) উপজেলার বিনাউটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি অ্যাডভোকেট হুমায়ুন কবির খান উচ্চ বিদ্যালয়-এর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, দুপুরে আকাশ মেঘলা হলে ফাহাদ বাড়ির বাইরে ঘুরতে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কসবা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

রাশেদ খাঁন জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ফের জেগে উঠেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App