×

চট্টগ্রাম

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:১৯ পিএম

নাঙ্গলকোটে গাঁজা ও বিদেশি মদসহ আটক ৭

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, বিদেশি মদ ও বিয়ারসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৪১ বোতল বিদেশি মদ, ১৩ ক্যান বিয়ার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার আইপাড়া থানার দুওজ ইউনিয়নের হারিপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে হিফজুর রহমান (৩২), চৌদ্দগ্রাম পৌরসভার রামরায় মজুমদার বাড়ির আবদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৭), চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাই মুড়ি গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৬), চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মমতাজের ছেলে কাওছার (২৪), একই গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন মুন্না (২৪) এবং মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা মোল্লা বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে হৃদয় (২৬)।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। পরে সোমবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App