×

চট্টগ্রাম

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৫০ পিএম

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের  আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১ জুন) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিফেডিওটি আজকের নয়, এটি আগের কোনো ভিডিও হতে পারে, যা এখন সামনে এসেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App