×

চট্টগ্রাম

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:২১ পিএম

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একসময়ের ব্রাজিল সমর্থক মিন্টু মিয়া এখন সৌদি আরবের জার্সি গায়ে জড়িয়েছেন। এর আগে তিনি দুধ দিয়ে গোসল করেন। সেভেন আপের বোতলে দুধ ভরে সেই দুধ দিয়ে গোসল করেন তিনি।

একই সঙ্গে সৌদি আরবকে সমর্থন করার কারণও জানান। নতুন এই দলের জন্য ৫০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা তৈরি করবেন বলেও ঘোষণা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার খড়মপুরে অবস্থিত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) প্রকাশ কেল্লা শহীদ মাজার প্রাঙ্গণে মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন সৌদি আরব দলের কয়েকজন ভক্ত। পরে তারা সংক্ষিপ্ত মিছিল করেন এবং সৌদি আরবের পক্ষে স্লোগান দেন।

মিন্টু মিয়া জানান, তিনি দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় বিবেকের তাড়নায় তিনি ওই দলের সমর্থন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়েছেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল ককটেল ও বিপুল পরিমাণ বারুদ

আমবাগানে মিলল ককটেল ও বিপুল পরিমাণ বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App