×

চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতি ১২ লাখ টাকা

Icon

কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতি ১২ লাখ টাকা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার আগুনে পুড়ে গেছে। এনজিও সংস্থা সিএনআরএসের পরিচালনায় এবং ইউএনএইচসিআরের অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রটি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬–সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রশিক্ষণ কেন্দ্রটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত আগুন লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি এনজিও সংস্থার স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার ধারণ করে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App