×

চট্টগ্রাম

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৮ পিএম

ভাইকে দেখতে গিয়ে প্রাণ গেল বোনের

ছবি: সংগৃহীত

প্রবাসফেরত দুই ভাইকে দেখার আনন্দ রূপ নিলো বিষাদে। চট্টগ্রামের ফটিকছড়িতে ভাইদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে চাঁদের গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভিন আকতার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার নানুপুর বাজারের উত্তর পাশে গহিরা-হেয়াঁকো সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভিন আকতার উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক সূত্রে জানা গেছে, পারভিন আকতারের দুই ভাই সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে ফেরেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি নানুপুর চারালিয়া হাট এলাকার বাবার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে নিজের শ্বশুরবাড়িতে ফেরার পথে নানুপুর বাজারের উত্তর পাশে পৌঁছালে তাদের অটোরিকশাটির সঙ্গে একটি চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, ‘হাসপাতালে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত ঘোষণা করেন।’

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App