×

চট্টগ্রাম

বিজিবির অভিযানে মিলল ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল

Icon

কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

বিজিবির অভিযানে মিলল ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি সামুরাই ব্যাটন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে ৬৪ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যান।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দুটি সামুরাই ব্যাটন, একটি চাইনিজ কুড়াল, বিয়ার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সনাক্তকৃত মাদক চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App