×

চট্টগ্রাম

ফটিকছড়ি

বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে জেলেরা পেল ছাগল

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:১০ পিএম

বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে জেলেরা পেল ছাগল

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ও মা মাছ রক্ষায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলার ১৮ জন জেলের মাঝে ছাগল, ছাগল লালন-পালনের ঘর, খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়। ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় এসব সহায়তা প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে উপকরণগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্বাচিত প্রত্যেক জেলেকে দুটি করে উন্নত জাতের ছাগল, একটি আধুনিক ছাগল ঘর, ছাগলের খাবার এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। মূলত হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন জেলেরা যাতে বিকল্প আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সেই লক্ষ্যে সরকারের এমন উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, "হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। এই নদীর মাছ ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জেলেরা যাতে অভাবগ্রস্ত হয়ে নদীতে মাছ শিকার না করেন, সেজন্য সরকার তাদের বিকল্প আয়ের পথ তৈরি করে দিচ্ছে।"

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "এ বছর ফটিকছড়ির ১৮ জন জেলেকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App