×

চট্টগ্রাম

কৃতি শিক্ষার্থীদের সঙ্গে ৩ ঘণ্টা, শিশুদের স্বপ্ন শুনলেন জাইমা রহমান

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

কৃতি শিক্ষার্থীদের সঙ্গে ৩ ঘণ্টা, শিশুদের স্বপ্ন শুনলেন জাইমা রহমান

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার আড্ডায় মাতেন প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান। ঢাকার গুলশানের লেকশোর হোটেলে বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত এ আড্ডা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া এ আড্ডার আয়োজন করেন।

আয়োজনে উপস্থিত একাধিক সূত্র জানায়, শুরু থেকেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন জাইমা রহমান। তিনি প্রতিটি শিশুর কাছে তাদের ইচ্ছা ও স্বপ্নের কথা জানতে চান। পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জনের গুরুত্বও তুলে ধরেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথাও শিশুদের সঙ্গে ভাগাভাগি করেন।

একপর্যায়ে শিশুদের কাছে জানতে চান, তারা রান্না করতে পারে কি না। কয়েকজন শিশু হ্যাঁ বলার পর তিনি তাদের এলাকায় গেলে কী খাওয়াবে, সেটিও জানতে চান। জবাবে শিশুরা জানায়, তারা বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তখন জাইমা রহমান বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

ছবি: সংগৃহীত


কথা হয় রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিনের সঙ্গে। আপ্লুত এ শিক্ষার্থী বলে, ‘আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রী কন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন ভাবতে পারিনি। ওনি আমাদেরকে বলেছেন পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে।’

উপস্থিত সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, ‘প্রধানমন্ত্রী কন্যার সঙ্গে শিশুরা বেশ ভালো সময় কাটিয়েছে। ওনি প্রতিটা শিশুকে কাছে ডেকে তাদের কথা শুনেছেন। নিজের জীবনের কথা শুনিয়েছেন। অনেক স্বপ্নের কথা বলেছেন।’

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভুইয়া বলেন, ‘প্রধানমন্ত্রী কন্যার সঙ্গে আলোচনায় বসতে পেরে শিশুরা বেশ অনুপ্রাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও এটা নিয়ে বেশ আনন্দিত। প্রধানমন্ত্রী কন্যা শিশু শিক্ষার্থীদের কথা মনযোগ দিয়ে শুনেছেন এবং নিজের বিষয়েও শিশুদের সঙ্গে কতা বলেছেন।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘আসলে আমরা আশা করিনি প্রধানমন্ত্রী কন্যা এত বেশি সময় দিবেন। সব শিশুর কাছ থেকে সময় নিয়ে কথা শুনবেন। বিষয়টি শিশুদেরকে খুব অনুপ্রাণিত করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

বিদেশে থাকা ৪২ ঋণখেলাপির সম্পদ উদ্ধারে ৮ সংস্থা

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App