×

চট্টগ্রাম

পানিতে ডুবে প্রাণ গেলো ২ বোনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

পানিতে ডুবে প্রাণ গেলো ২ বোনের

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রোকেয়া (৯) ও রহিমা (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-  রোকেয়া (৯) ও রহিমা (৭) একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের পাশের পুকুরে গোসল করতে যায় ওই দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়।

দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই বাড়ির বেলাল নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে রহিমাকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App