×

বিএনপি

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

ফাইল ছবি

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিরোধী দল অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, লংমার্চ কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বিরোধী দলে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তাদের রাজনীতিতে ঘাটতি দেখা দিয়েছে। মানুষের কাছে নিজেদের উপস্থিতি তুলে ধরতে কিছু একটা করতে হয়। এ কারণেই তারা লংমার্চ কর্মসূচি নিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি বলেন, ‘এখন যে পরিস্থিতি, এর চেয়ে ভালো পরিস্থিতি আর কখন ছিল, সেটা আমাদেরকে তারা বলুক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

রাজধানীর নামকরা ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App