×

ঢাকা

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় আশপাশের ১০ থেকে ১২টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও চালক।

পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। একপর্যায়ে তাঁরা মহাসড়কে আগুন জ্বালানোর পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ পরিস্থিতিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সংঘর্ষের কারণে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

আশুলিয়াতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

আশুলিয়াতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App