×

রংপুর

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Icon

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার দাদন ব্যবসার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন শতাধিক পরিবার। চক্রবৃদ্ধি হারে সুদের টাকার যোগান দিতে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়েও পরিবার নিয়ে বসবাস করছেন কেউ কেউ। 

ভুক্তভোগীদের অভিযোগ, নিজেদের প্রয়োজনে দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার কাছে চড়া সুদে ঋণ নিয়ে তা পরিশোধ করেও মামলায় জর্জরিত অনেকেই। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারী প্রেসক্লাবে ভুক্তভোগীদের আয়োজনে সংবাদ সম্মেলনে চড়া সুদের দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত হওয়ার কথা তুলে ধরেন প্রায় শতাধিক ভুক্তভোগী। 

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুঠি গ্রামের পল্লি চিকিৎসক গাউসুল আজম মিস্টু নামের ভুক্তভোগী জানান, "সংসারের প্রয়োজনে দাদন ব্যাবসায়ী রিপন এর কাছ থেকে ২০ হাজার টাকা গ্রহণ করি। এসময়ে তিনি (রিপন মিয়া) আমাকে আমার নামীয় ও স্বাক্ষরিত রুপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার আমার ৩টি ফাঁকা চেক তাকে দিতে বাধ্য করেন। এযাবত সুদে আসলে মিলে মোট ৫০ হাজার টাকা রিপন মিয়াকে পরিশোধ করার পরেও তিনি (রিপন মিয়া) পুনরায় ৮০ হাজার টাকা দাবি করে পূর্বে প্রদত্ত আমার স্বাক্ষরিত ফাঁকা চেক দ্বারা আমার বিরুদ্ধেই দুইটি চেকের মামলা করে। যা এখনও আদালতে বিচারাধীন। সেই মামলায় আমি জর্জরিত। "

একই উপজেলার মাগুরা ইউনিয়নের ভুক্তভোগী তাসকিনা বেগম সংবাদ সম্মেলনে এসে কান্নায় ভেঙ্গে পড়ে দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "পারিবারিক প্রয়োজনে দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার কাছ থেকে প্রায় ৭ বছর আগে আমার স্বামী প্রথমে ৩ লক্ষ ও পড়ে দেড় লক্ষ টাকা, মোট সাড়ে ৪ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। এসময় আমার স্বামীর নামীয় সোনালী ব্যাংকের ২টি স্বাক্ষরিত ফাকা চেক জমা নেন। ঋণ গ্রহণের পরবর্তীতে একই সাথে জমি বিক্রি করে ৩ লক্ষ টাকা রিপন মিয়াকে পরিশোধ করি এবং বাকি দেড় লক্ষ টাকার চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করেছি। গেল ২০২০ সালে করনাকালীন রিপন মিয়ার সুদের টাকা দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে আবারও সাড়ে ৭ লক্ষ টাকা দাবি করে আমার স্বামীর প্রদত্ত ওই দুইটি চেকে সাড়ে ৭ লক্ষ টাকার অংক উল্লেখ করে ব্যাংকের মাধ্যমে চেক দুটি ডিস-অনার করে মামলার প্রস্তুতি নেন রিপন মিয়া। বিষয়টি জানতে পেরে তাকে (রিপন মিয়াকে) স্থানীয় একটি সালিশ বৈঠকের মাধ্যমে আবারও ৩ লক্ষ টাকা প্রদান করে আমার হাসব্যান্ড এর নামীয় ডিস-অনারকৃত চেক দুটি ফেরত চাই। এরপর রিপন মিয়া আমার নামীয় ও স্বাক্ষরিত ব্যাংকের ১০ টা ফাঁকা চেকের বদলে আমার হাসব্যান্ড এর নামীয় ডিস-অনারকৃত চেক দুটি ফেরত প্রদানের প্রস্তব দিলে আমি বাধ্য হয়েই তাকে (রিপন মিয়া)কে আমার নামীয় ও স্বাক্ষরিত চেকগুলো তাকে দেই। সেসময় রিপন মিয়া আমার স্বামীর প্রদত্ত দুইটি চেকের মধ্যে একটি ফেরত দেন।"

তিনি আরোও বলেন, "সুদের টাকা ঠিকমত দিতে না পারায় দাদন ব্যাবসায়ী রিপন মিয়া স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রভাব খাটিয়ে আমার প্রদত্ত চেকের পাতাগুলোতে তার ইচ্ছেমত ১ কোটি টাকার ঊর্ধ্বে অংক বসিয়ে ব্যাংকের মাধ্যমে ডিস-অনার করে চেকগুলো দ্বারা তিনি ও তার পরিবারের অন্যদের দিয়ে আমার ও আমার স্বামীর নামে মোট ১০টি মামলা দায়ের করেন। তার দায়ের করা মামলায় আমরা বর্তমানে নিঃস্ব।"

উপজেলার পানিয়াল পুকুর গ্রামের আরেক ভুক্তভোগী মাদ্রার শিক্ষক আফজালুল হক অভিযোগ করে বলেন, "আমি রিপনের কাছ থেকে ১ লক্ষ টাকা নিয়েছিলাম, এসময়ে আমার নামীয় সোনালী ব্যাংকের দুইটি চেকের বই  রিপন মিয়াকে বাধ্যতামূলক দিতে হয়েছিলো, বই দুইটিতে আমার স্বাক্ষরিত মোট ২০টি ফাঁকা পাতা ছিলো)। প্রতিমাসে ১০ হাজার টাকা সুদ নিয়েছিলো রিপন মিয়া। পরবর্তীতে এক সাথে সুদে আসলে মোট দেড় লক্ষ টাকা রিপন মিয়াকে পরিশোধ করার পরেও রিপন আমার চেকের পাতাগুলো ফেরত না দিয়ে পুনরায় ১ লক্ষ টাকা দাবি করে মামলার ভয় দেখাচ্ছে।" 

এছাড়াও, সংবাদ সম্মেলনে দাদন ব্যাবসায়ী রিপন মিয়ার ফাঁদে পড়ে সর্বশান্ত হওয়ার আকুতি জানান প্রায় শতাধিক ভুক্তভোগী।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে রিপন মিয়ার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে না পাওয়ায় তার মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। রিপন মিয়া উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুঠি গ্রামের মৃত. আবুজার রহমানের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

রাষ্ট্রপক্ষের সন্দেহ ‘শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও করে ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন’

ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App