×

চট্টগ্রাম

পা পিছলে শিশু নদীতে, পাঁচদিন পর মিললো মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:০৭ পিএম

পা পিছলে শিশু নদীতে, পাঁচদিন পর মিললো মরদেহ

ছবি: সংগৃহীত

বান্দরবানে শঙ্খ নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শিশু আরফিনের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বালাঘাটা নিখোঁজ হওয়ার স্থান-সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান পৌরসভার বালাঘাটার নছুমা খাতুন নূরানী একাডেমির শিক্ষার্থী আরহাম আরফিন নোহান গত শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর তীরে অবস্থানকালে অসাবধানতাবশত পা পিছলে সাংগু নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পাঁচদিন পর বুধবার (২৪ জুন) সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার তা করে, পরে স্বজনরা লাশ আরহাম আরফিন নোহানের বলে শনাক্ত করেন।

মৃত নোহান বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার সাতকানিয়া হোটেলের মালিক মো. এনাম হোসেনের ছেলে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ পারভেজ মৃত শিশুটির লাশ নদী থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনগত কার্যক্রম শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, ভাইভা কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App