×

চট্টগ্রাম

ইয়াবাসহ মা-মেয়ে ও যুবক গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

ইয়াবাসহ মা-মেয়ে ও যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকা থেকে ইয়াবাসহ মা-মেয়ে ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে দুজনকে ৩০ দিন ও একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১০টার দিকে শিকিরগাঁও এলাকায় রিনা আক্তারের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত সুন্দর আলীর স্ত্রী আবেদা বেগম (৬০) ও তাঁর মেয়ে রিনা আক্তার (৩০) এবং লক্ষণখোলা গ্রামের বাদশা মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩০)।

পুলিশ জানায়, রিনা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা কেনাবেচার সময় জাহাঙ্গীরকে রিনার দোকান থেকে আটক করা হয়। পরে ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আবেদা বেগম ও রিনা আক্তারকেও গ্রেপ্তার করা হয়। রিনা আক্তারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নিয়মিত মামলায় জামিনের পর বিষয়টি আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক, চতুর্থ আদালত কুমিল্লার সামারি ট্রায়ালের মাধ্যমে জাহাঙ্গীর ও রিনা আক্তারকে ৫০০ টাকা করে অর্থদণ্ডসহ ৩০ দিনের কারাদণ্ড দেন। এছাড়া আবেদা বেগমকে ১ হাজার টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে শুক্রবার সকালে মা-মেয়েসহ তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’, শুনে লজ্জা পেলেন শাহরুখ

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে সোনার আংটি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে সোনার আংটি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App