×

জাতীয়

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৫৭

ফাইল ছবি

দেশে হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

শিশুমৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টেও সোহেলের মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App