×

চট্টগ্রাম

ওয়াইফাই বিল দিতে বিলম্ব, দুই নারী গ্রাহককে মারধর

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

ওয়াইফাই বিল দিতে বিলম্ব, দুই নারী গ্রাহককে মারধর

ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ওয়াইফাই বিল দিতে বিলম্ব করায় জাহেরা বেগম (৪০) ও রাহেলা বেগম (৪৫) নামে দুই নারী গ্রাহককে মারধর এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে আজগর মিয়া নামে এক বিল আদায়কারীর বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী নারীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের সুয়ামিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে আজগর মিয়া বিল আদায় করতে দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মুন্সি বাড়িতে যায়। জাহেরা ও রাহেলা নামের ওই দুই গ্রাহক বিল দিতে বিলম্ব করায় তাদের ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে। পরে গ্রাহকরা অভিযোগ নিয়ে ওয়াইফাই ব্যবসায়ী আলমগীরের বাড়িতে গেলে সেখানে তাদের মারধর ও হেনস্তার পর গুরুতরভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগের বিষয় জানতে আজগর মিয়ার বাড়িতে গেলে সে পালিয়ে যায়। তাকে বারবার মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ওয়াইফাই ব্যবসায়ী (সংযোগদাতা) আলমগীরের স্ত্রী পারভীন বেগম বলেন, আজগর তাদের চুল চেপে ধরে মারধর করে এবং তারাও আজগরকে মারধরের চেষ্টা করে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App