×

চট্টগ্রাম

ওঝার ঝাড়ফুঁকে কেটে গেল রাত, সকালে হাসপাতালে গিয়ে মৃত ঘোষণা

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

ওঝার ঝাড়ফুঁকে কেটে গেল রাত, সকালে হাসপাতালে গিয়ে মৃত ঘোষণা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষধর গোখরা সাপের ছোবলে সোহান উদ্দিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। অভিযোগ, সাপে কামড়ানোর পর তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান উদ্দিন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু চৌধুরী পাড়ার জহির আহমদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে নিজ বাড়ির ভেতরে সোহানের পায়ে একটি গোখরা সাপ ছোবল দেয়। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মেরে ফেলেন।

লোহাগাড়া থানার এসআই ইয়াছিন আরফাত জানান, সাপে কামড়ানোর পর সোহানকে দ্রুত হাসপাতালে না নিয়ে সাতকানিয়ার বাজালিয়া এলাকার এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে রাতভর ঝাড়ফুঁক ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর সকালে তাকে বাড়িতে আনা হয়।

পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সোহানের মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App