×

জাতীয়

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

ছবি : সংগৃহীত

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিদ্যমান ঐকমত্য আরও সুদৃঢ় হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহ্‌দী আমিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, এনসিপির সঙ্গে এই মতবিনিময়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

এবার সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App