×

শিক্ষা

এইচএসসি

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখার সুযোগ পাচ্ছেন আবেদনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে। ফলে ঘরে বসেই অনলাইনে কিংবা এসএমএসের মাধ্যমে পুনঃর্নিরীক্ষণের ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এর আগে রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল জানার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃর্নিরীক্ষণের ফল জানা যাবে। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানানো হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁরা বাংলা, ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, পুলিশের জালে প্রতারক ছগির

সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, পুলিশের জালে প্রতারক ছগির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App