×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৪১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগী আহত হয়েছেন।

কসবা থানার এসআই আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উলটে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত ট্রাকচালক ও তার সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

না ফেরার দেশে কবি ভাস্কর চৌধুরী

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কা, দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার

সড়কের ভাঙন রোধে সওজের কাজ শুরু, স্বস্তি

রাঙ্গামাটি সড়কের ভাঙন রোধে সওজের কাজ শুরু, স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App