×

চট্টগ্রাম

এইচএসসি পরীক্ষার্থীদের পানি ও কলম দিল ছাত্রদল

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের পানি ও কলম দিল ছাত্রদল

ছবি: সংগৃহীত

পরীক্ষার সকাল। কারও হাতে শেষ মুহূর্তের নোট, কারও চোখে স্বপ্নের সঙ্গে মিশে থাকা অজানা উৎকণ্ঠা। সেই ব্যস্ত ও উদ্বিগ্ন সকালের মাঝেই এক বোতল বিশুদ্ধ পানি আর শুভকামনার হাসি নিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আখাউড়া শহিদ স্মৃতি সরকারি কলেজ শাখা।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সকালে আখাউড়ার পরীক্ষাকেন্দ্রের সামনে একটি হেল্প ডেস্ক চালু করে সংগঠনটি। সেখান থেকে পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানিসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি এনে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

হেল্প ডেস্কে থাকা ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কল্যাণে কাজ করাই তাঁদের লক্ষ্য। ‘শিক্ষা–ঐক্য–প্রগতি’—এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনের সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন আখাউড়া শহিদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু ছালেহ মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাপ্পা আহমেদ, সহসভাপতি তাসিন ভূঁইয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

পরীক্ষার্থীদের কয়েকজন বলেন, পরীক্ষা শুরুর আগে এমন আন্তরিক উদ্যোগ তাঁদের ভালো লেগেছে। সামান্য এই সহযোগিতাও ব্যস্ত সকালের চাপ কিছুটা কমিয়ে দিয়েছে। কারও হাতে এক বোতল পানি, কারও মুখে একটি শুভকামনা, পরীক্ষার দিনের শুরুতে সেটুকুই যেন সাহস জুগিয়েছে অনেককে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App