×

চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত হাবিলদার শেখ জমশেদ আলী (৮৮)-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর দেবগ্রাম পীর শাহ সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

এদিকে, বিজিবি কর্তৃপক্ষ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ জমশেদ আলীর রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App