×

চট্টগ্রাম

মীরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

মীরসরাইয়ে চাঁদাবাজি ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে চাঁদাবাজি, হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামের এক ভুক্তভোগী নারী।

শনিবার (৪ জুলাই) দুপুরে মীরসরাই প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসিনা আক্তার শিল্পী উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুয়ারু গ্রামের জয়নাল আবেদীন টেন্ডল বাড়ির নিজাম উদ্দিনের স্ত্রী।

তিনি বলেন, তার স্বামী নিজাম উদ্দিন ২০১৫ সালে স্থানীয় মো. আলাউদ্দিনের কাছ থেকে ৬ শতক এবং তার ভায়রা আলী আকবরের কাছ থেকে উপজেলার দুয়ারু এলাকায় ১৩ শতকসহ মোট ১৯ শতক জমি ক্রয় করেন। উক্ত জমিতে ঘর নির্মাণ করে তারা সেখানে বসবাস করে আসছেন। আলাউদ্দিনকে জমির মূল্য বাবদ সব টাকা পরিশোধ করা হলেও সে তাদের ক্রয়কৃত জমিতে লাগানো গাছ ও জমির মাটি কেটে নিয়ে যায় এবং আরও ৫ লাখ টাকা দাবি করে।

তিনি আরো অভিযোগ করেন, দাবি করা টাকা দিতে অস্বীকার করায় আলাউদ্দিন তার স্বামী নিজাম উদ্দিন, তাকে এবং তার ছেলেদের মারধর করে। এ ঘটনায় তারা চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। ওই মামলায় আলাউদ্দিন গ্রেপ্তারও হয়েছিলেন।

তিনি আরো বলেন, আমার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকুরী করেন। আলাউদ্দিনের ভয়ে আমার স্বামী বাড়ি আসতে পারছেনা। আলাউদ্দিন জামিনে আসার পর বাড়িতে আমার স্বামী না থাকার সুবাধে সে প্রায় সময় উত্যক্ত করছে এবং আমার ছেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকী দিচ্ছে। আলাউদ্দিনের এমন সন্ত্রাসী কার্যক্রম থেকে আমরা মুক্তি চাই।

অভিযোগ অস্বীকার করে মো. আলাউদ্দিন বলেন, হাসিনা আক্তার শিল্পীর স্বামী নিজাম উদ্দিন আমার থেকে যে জমি কিনেছে তা বুঝিয়ে দিয়েছি। তারপরও সে মিথ্যা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি তার কাছে কোন চাঁদা চাইনি এবং কোন হুমকীও দেইনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত

দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির করলে বদলি নয়, চাকরিচ্যুত হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App