×

চট্টগ্রাম

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ছবি: ভোরের কাগজ

ফেনীর সোনাগাজীতে প্রায় ৪০ সেকেন্ডের আকষ্মিক টর্নেডোতে লন্ডভন্ড হয়ে গেছে একটি গ্রামের কয়েকটি বাড়ি। প্রবল বাতাসে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিধ্বস্ত হয়েছে অন্তত ৩৫টি বাড়ি। ১৯ জুলাই, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডো শুরু হয়। ৪০ সেকেন্ড স্থায়ী টর্নেডোটি যেদিক দিয়ে গেছে, সেদিকের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছে। ঝোড়ো বাতাস বাড়িঘরের টিন, গাছপালা, বিদ্যুতের খুঁটি, বাঁশ, আসবাবপত্র উড়িয়ে নিয়ে যায়। গ্রামের চারটি বৈদ্যুতিক খুঁটি ও শতাধিক গাছপালা ভেঙে পড়েছে ঝড়ে।

ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে থাকা বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, জীবনে এমন টর্নেডো আর দেখিনি। প্রবল বাতাসে সব ওপরে উঠে যাচ্ছিল। আমরা কোনোমতে রক্ষা পেয়েছি।  ঘরের চাল উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।

ছবি: ভোরের কাগজ

 জয়নাল আবেদিন নামে এক ব্যাক্তির নতুন ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধার করে অনেক কষ্টে ঘর নির্মাণ করেছি। হঠাৎ টর্নেডোর আঘাতে আমার সবকিছু শেষ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, স্বরাজপুর গ্রামের তিন থেকে চারশ মিটার এলাকায় ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন।  রাস্তা ও ধানখেতের পাশে পড়ে আছে ঘরের টিন, গাছপালা। কোথাও কোথাও তারসহ উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি।

জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোস্তফা কামাল বলেন, ঝড়ে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে পড়েছে। বেশ কিছু তার নষ্ট হয়েছে, সেগুলো মেরামতের কাজ চলছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, টর্নেডোর আঘাতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App