×

চট্টগ্রাম

আখাউড়ায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম

আখাউড়ায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল (২৮)কে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

রাসেল পৌর শহরের তারাগণ এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহের ছেলে। বর্তমানে তিনি পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।"

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল বাদী হয়ে আখাউড়া থানায় ১৩৭ জনকে আসামি করে বিস্ফোরক আইনের ধারাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সৈয়দ যুবরাজ শাহ রাসেলের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App