×

চট্টগ্রাম

আখাউড়া সীমান্ত

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক এক নারী ও তিন শিশুসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সদস্যরা সালদানদী সীমান্ত এলাকায় এ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

বিজিবি জানায়, রোববার সকালে সুলতানপুর ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সালদানদী বিজিবি ক্যাম্পের টহল সদস্যরা শূন্যরেখায় তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে।

আরও পড়ুন: ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোলপাড়

এ ঘটনায় সীমান্তে বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ ছাড়া সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App