×

চট্টগ্রাম

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

Icon

বাদল আহাম্মদ খান (আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম

আখাউড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণে জালিয়াতি

ছবি: নিজস্ব

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি সড়ক ও ড্রেন নির্মাণে কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী ১০০ মিলিমিটার ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৬২ মিলিমিটার। পাশাপাশি ইট ও খোয়া ব্যবহারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে চরম নিম্নমানের সামগ্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনিয়মের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর বাজার থেকে কৌড়াতলী লঞ্চঘাট পর্যন্ত ৬৪০ মিটার রাস্তা ও ৩৪০ মিটার ড্রেন নির্মাণের জন্য ৫০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ‘জমির জুলিয়া ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ড্রেনের সিসি ঢালাই ১০০ মিমি এবং সড়ক তৈরিতে মানসম্মত ইট ও খোয়া ব্যবহারের বাধ্যবাধকতা ছিল।

তবে গত ২৪ জুলাই স্থানীয় অধিবাসীরা সশরীরে উপস্থিত হয়ে কাজের মারাত্মক অনিয়ম দেখতে পান এবং তা মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ঢালাইয়ের কাজে বালু-সিমেন্টের সাথে মাটি মেশানো হয়েছে, যা হাত দিলেই ভেঙে পড়ছে। পরবর্তীতে ফেসবুকে সেই ভিডিও ভাইরাল হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি সংবাদকর্মীদের নজরকাড়ে।

ফেসবুকে প্রকাশ পাওয়া তথ্য ও সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই এলজিইডির একটি দল সরজমিনে পরিদর্শনে যায়। তদন্তে উঠে আসে, অনুমোদিত ড্রয়িং ও ডিজাইন অমান্য করে ১০০ মিমি ঢালাইয়ের জায়গায় মাত্র ৬২ থেকে ৬৫ মিমি ঢালাই দেওয়া হয়েছে। একই সাথে সাইটে রাখা ইট ও খোয়ার মান ছিল অত্যন্ত নিম্নমানের।

এ ঘটনায় ২৬ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জমির জুলিয়া ট্রেডার্স’ এবং কাজের তদারকিতে দায়িত্বে থাকা এলজিইডির কার্য সহকারীকে (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারি করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও কার্য সহকারীকে দায়িত্বে অবহেলার জন্য এই কৈফিয়ত তলব করা হয়েছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন জানান, ‘বৃষ্টির মধ্যে অনিয়ম করে কাজগুলো করা হয়েছে। আমরা বিষয়টি নিশ্চিত হয়ে পুরো ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে পুনরায় কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছি। একই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাতে বলা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

ঝালকাঠির চার জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

আর্থিক সহায়তা ঝালকাঠির চার জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

ঝালকাঠির চার জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

আর্থিক সহায়তা ঝালকাঠির চার জুলাই শহীদ পরিবারের পাশে তারেক রহমান

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত পুলিশ সদস্যকে সিলেটে প্রেরণ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত পুলিশ সদস্যকে সিলেটে প্রেরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App