×

চট্টগ্রাম

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. শিহাব (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে পরদিন উত্তেজিত জনতা দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছে।

রোববার সন্ধ্যায় আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। আহত শিহাব ওই এলাকার মুক্তার হোসেনের ছেলে। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার জেরে সোমবার ঐক্যবদ্ধ জনতা মসজিদপাড়ার কয়েকজনের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা না করার আহ্বান জানায়। এ সময় কয়েকজন ভবিষ্যতে মাদক ব্যবসা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। তবে উত্তেজিত জনতার একটি অংশ দুই অভিযুক্ত মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালায়।

আরও পড়ুন: দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন

আলী খাঁন নামে এক ব্যক্তি থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, তাঁর ভাই ফরহাদসহ কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে বাধা দিতে গেলে তাঁকে, শিহাবসহ আরও কয়েকজনকে মারধর করা হয়।

ছবি: সংগৃহীত

শিহাবের বড় ভাই মো. সোহাগ বলেন, ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা ও সেবনে বাধা দিতে তাঁর ভাই অন্য যুবকদের সঙ্গে গিয়েছিলেন। এর জের ধরেই তাঁর ওপর হামলা চালানো হয়।

মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া রুবায়েদ হোসেন বলেন, ‘মসজিদপাড়ার বেশ কিছু বাড়িতে মাদক ব্যবসা হয়। আমরা এসব বাড়িতে গিয়ে এ ব্যবসা বন্ধ করতে বলেছি। তবে কারা বাড়িতে ভাঙচুর চালিয়েছে, তা জানি না।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App