×

চট্টগ্রাম

বসতঘর চাপায় প্রাণ গেল শিশুর

Icon

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

বসতঘর চাপায় প্রাণ গেল শিশুর

ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া (১০) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নুনুজিয়া উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী জানান, বুধবার (৫ আগস্ট) দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেনের বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তার ১০ বছর বয়সী মেয়ে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই পুনরায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস শুরু করছেন। ফলে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, গত মাসের দ্বিতীয় সপ্তাহে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App