×

চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ব্যক্তিগত সহকারী ছিলেন। পরবর্তী সময়ে বাবুর ছেলে আনিসুজ্জামান চৌধুরী রনির ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অপহরণ, মুক্তিপণ আদায় এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে যে বার্তা দিতে চায় জামায়াত জোট

২০২৪ সালের অক্টোবরে আনোয়ারা থানায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকেও আসামি করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মুরাদকে গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। আনোয়ারা থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App